শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠিতে কিশোর জেলেকে মারধর করে নদীতে নিক্ষেপ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 24, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

 

ঝালকাঠির বিষখালী নদীতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে রাকিব কাজী নামে এক কিশোর জেলের মাথায় বৈঠা দিয়ে আঘাত করে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত রাকিব কাজীকে উদ্দার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। আহত রাকিব কাজী দিয়াকুল গ্রামের বেল্লাল কাজীর ছেলে।

আহতর স্বজন ও স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে জাল ফেলে মাছ ধরা নিয়ে রাকিব কাজীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় পাশ্ববর্তী দেউরী গ্রামের কাইয়ুম হাওলাদারের। এর জের ধরে কাইয়ুম হাওলাদার ও তাঁর ভাই হাই হাওলাদার, ফারুক হাওলাদার ও নাসির হাওলাদার মিলে রাকিব কাজীকে মারধর করে। তাকে বৈঠা দিয়ে মাথায় আঘত করে হত্যার উদ্দেশ্যে বিষখালী নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা দেখে রাকিব কাজীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। হামলায় রক্তাক্ত রাকিবের মাথায় পাঁচটি সেলাই লেগেছে এবং কাঁর ডানহাত ভেঙেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাকিব কাজীর ভাই সোহেল কাজী বলেন, গত তিন বছর ধরে অভিযুক্তরা আমার ভাইকে একা পেলেই হামলা চালায়। কয়েকদিন আগেও আমার ভাইকে মেরেছে তাঁরা। কোন বিচার পাইনি। আমি প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা চাই।

তবে এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo