শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

নিজের পাতা ই‍ঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে কৃষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 26, 2023,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরনদীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে শনিবার রাতে বিদ্যুতায়িত হয়ে কবির হাওলাদার (৫৩) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত কৃষকের পরিবারে শোকের মাতম চলছে।

নিহত কৃষক কবির হাওলাদার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পুর্ব ডুমুরিয়া গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার, স্বজন, এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, কৃষক কবির হাওলাদার নিজের বোরো খেতে ইঁদুরের আক্রমন ঠেকাতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পুর্ব ডুমুরিয়া গ্রামে তার বসত বাড়ির পূর্বপাশের বোরো খেতের মধ্যে বৈদ্যুতিক ফাঁদ পাততে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না এলে তার স্ত্রী ও স্বজনরা খোঁজাখুজি শুরু করেন।

রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কৃষক কবির হাওলাদার নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছে। তখন এলাকাবাসী ও স্বজনরা মিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এর পর এ ঘটনা তারা গৌরনদী মডেল থানাকে অবহিত করে। থানা পুলিশ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন জানান, নিহত কৃষকের পরিবার স্বজন ও এলাকাবাসীর দাবির মুখে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo