শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বাউফলে বজ্রপাতে নিহত জেলের লাশ দুই মাস পর চুরি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 19, 2023,
  • 304 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে নিহত জেলে রাসেল হাওলাদারের (২২) লাশ চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

রাসেল চরব্যারেট এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২ মাস আগে তেতুলিয়া নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের শিকার হয়ে রাসেল পানিতে পড়ে যায়। ঘটনার ২ দিন পর রাসেল এর লাশ উদ্ধার করে চরব্যারেট সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়।

প্রায় ২ মাস পর শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায়। ওই এলাকার সাবেক মেম্বার আফরোজা বেগম বলেন, লাশ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo