শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 25, 2023,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৮টি ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

আটক মিজানুর রহমান (৪৪) ঝালকাঠি জেলার কী‌র্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল।

এ ঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের রুপাতলী ভোজন বিলাস রেস্তোরাঁর সামনে আটক হন মিজানুর রহমান। ওই সময় তার দেহ তল্লাশি করে ৩৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, র‌্যাবের অভিযানে ৩৯৮টি ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo