শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরগুনায় অপহৃত মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 23, 2023,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার পাথরঘাটায় অপহরণ করে মুক্তিপণ দাবি করা মাদরাসা ছাত্র হাসিবুল ইসলামের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া এলাকার বিষখালী নদীর বেড়িবাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিবুল ইসলাম (১৪) পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এর আগে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। পরে শনিবার বিকেলে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী‌রা। এ ঘটনার মূল পরিকল্পনাকারী আবদুল্লাহ আল নোমান ওরফে তানভীর ওরফে শিশু ফকিরকে (১৯) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ঘাতক নোমান গণমাধ্যমকে বলেন, হাসিবুল তার পূর্ব পরিচিত। শুক্রবার সন্ধ্যায় হাসিবুলকে তার বাবার দোকানে বসেই কৌশলে কোল্ড ডিংসের সঙ্গে অধিক পরিমাণে ঘুমের ওষুধ খাইয়ে পূজায় ঘোরতে যাওয়ার কথা বলে দোকান বন্ধ করে বের হই। পরে পাথরঘাটা পৌরসভার ঈমান আলী সড়কে সাবেক পল্লী বিদ্যুৎ অফিসে ডা. মিজানুর রহমানের ভাড়া বাসায় নিয়ে যাই। এরপর রাতে একত্রে ঘুমিয়ে পরি। সকালে হাসিবুল স্বাভাবিক না হওয়ায় সেখানে বসে রশি দিয়ে হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে মারধর করে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করি।

যাতে তারা সহজে মুক্তিপণের টাকা পরিশোধ করে যেজন্য অচেতন অবস্থায় হাসিবুলের গলায় ফাঁস দিয়ে নড়া চড়া করানোর চেষ্টা করি এবং এর ভিডিও ধারণ করে সেই ভিডিও তার চাচার কাছে পাঠিয়ে দেই। এর কিছু পর হাসিবুল মারা যায়। পরে সেখানে লাশ রেখে শ্বশুর বাড়ি গিয়ে দুপুরের খাবার খাই। পরে রোববার সকালে সেই বাসায় গিয়ে ড্রামের ভেতর ঢুকিয়ে শশুর বাড়ি হোগলাপাশা এলাকায় নিয়ে একটি খড়ের গাদার পাশে রাখি। এরপর রোববার বিকেলে একটি অটোরিকশায় করে কাটাখালী এলাকায় সন্ধ্যায় ফেলে আসি।

ওসি শাহ আলম হাওলাদার জানান, নোমানসহ তার বাবা মহিউদ্দিন, শ্বশুর ইউনুস, স্ত্রী তাহিরা, শাশুড়ি রাহিমা, সোমন্দি আব্দুর রহমান, অটোরিকশা চালক আব্দুর রহমান, স্থানীয় জসিম সহ নয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নোমানের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বশিরুল আলম বলেন, অপহরণ করে মুক্তিপণ দাবি করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে নোমানকে আমরা গ্রেফতার করে অপহৃত হাসিবুলের ড্রাম ভর্তি মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় প্রেরণ করেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo