শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

অবরোধ শুরুর সকালে চট্টগ্রাম-গাজীপুরে গাড়িতে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 31, 2023,
  • 321 সংবাদটি পঠিক হয়েছে

চট্টগ্রাম মহানগরীতে আবারও দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া গাজীপুরে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিএনপি-জামায়াতের দেয়া তিন দিনের দেশব্যাপী অবরোধের শুরুতেই মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে ৬টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ ঘটনা ঘটে। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকদের নেয়ার জন্য যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বাসটিতে কারা আগুন দিয়েছে এখনও জানা যায়নি। দুর্বৃত্তদের আইনের আওতায় অবশ্যই আনা হবে বলেও জানান সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার।

এদিকে মঙ্গলবার সকালে গাজীপুরের হাড়িনালে একটি পিকআপভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্বরা।

এর আগে সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo