শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে ২ সাবেক এমপিসহ বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 1, 2023,
  • 306 সংবাদটি পঠিক হয়েছে

অবরোধ সমর্থনে মিছিলের আগ মুহূর্তে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেনসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতভর ও বুধবার (১ নভেম্বর) সকালে নগরীর বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার সকালে শিরিন ও আবুল হোসেন ছাড়াও আটক হয়েছেন— মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা যুবদলে যুগ্ম সম্পাদক রেজাউল হক কিরণ, সাকলাইন মোস্তাকসহ ১০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি জানান, বিএনপির ডাকে তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এসময় তারা সড়কের ওপরে টায়ারে অগ্নি সংযোগ ঘটিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। সকালে নগরের বটতলা ও থানা কাউন্সিল সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করতে চাইলে সেখানে থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহানসহ ১০ জনকে আটক করা হয়।

এদিকে, ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও আগুন দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই বিক্ষোভ করা হয়। এ ছাড়া লাকুটিয়া এলাকায় বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

অন্যদিকে, যাত্রী সংকটের কারণে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে কয়েকটি লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে অভ্যন্তরীণ রুটের বাস । তবে মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo