শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে ৪ ডেঙ্গুরোগীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 9, 2023,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।

জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২২ জনের মৃত্যু হলো।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় সুস্থতা লাভ করায় ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন। যা নিয়ে বর্তমানে এ হাসপাতালে ১২২ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo