শিরোনামঃ
বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত জনগন Global University Bangladesh-এর আইন বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালে দিন-রাত তীব্র লোডশেডিংয়ে দিশেহারা মানুষ বরিশালে জানালার গ্রিলে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে যে কারনে বাড়ছে প্রযুক্তিপণ্যের চাহিদা বরিশালে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা বরিশালে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষক আ’হ’ত, আতঙ্কে শিক্ষার্থীরা পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে শিশুসহ ৪ ডাকাত আটক ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 11, 2026,
  • 20 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

‎‎‎‎‎‎নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিল করেছেন চাকরিপ্রার্থীরা। এ সময় বিধানসভার কাছাকাছি জগন্নাথপুর মন্দির এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীরা টানা ১৭ দিন ধরে আন্দোলন করছেন। সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও সমাধান না হওয়ায় সোমবার বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

আন্দোলনকারীদের দাবি, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার করতে হবে। পাশাপাশি নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে সিবিআই অথবা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তারা।

বিক্ষোভ ঘিরে রাজ্যটিতে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার তাদের কণ্ঠরোধ করতে পুলিশি ব্যবস্থা নিয়েছে।

তবে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমারের দাবি, চাকরিপ্রার্থীদের অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে। এরপরও বিজেপি রাজনৈতিক সুবিধা নিতে আন্দোলনটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: এনডিটিভি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo