শিরোনামঃ
সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কা চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে ফেরত দিলেন গ্যাস সিলিন্ডার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেননি কেউই, ভোট ২০ আগস্ট ১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা কাফনের কাপড় মাথায় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতার স্বপ্নে মৃত কেউ ডাকা কিংবা নিজের মৃত্যু কীসের ইঙ্গিত, হাদিসে যা এসেছে প্রথম দিনেই নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাসে’ বলাকা বাসের ধাক্কা দেশে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, বরিশালে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 18, 2026,
  • 50 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, বরিশালে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু

ফলের উৎপাদন বৃদ্ধি ও সারা বছর নিরাপদ ফল সংরক্ষণের বার্তা নিয়ে বরিশাল মহানগরীর খামারবাড়ি চত্বরে জমকালো আয়োজনে শুরু হয়েছে জাতীয় ফলমেলা। হরেক রকমের দেশীয় ও রঙিন ফলের প্রদর্শনী দেখতে মেলার প্রথম দিনেই সেখানে উপচে পড়া ভিড় জমিয়েছেন উৎসুক দর্শনার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষির অগ্রগতি ও পুষ্টি নিরাপত্তার ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। ফলমেলার উদ্বোধনী কর্মসূচিতে বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার ও পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া বিএডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী এবং ডিএই’র উপপরিচালক মোসাম্মৎ মরিয়মসহ কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কৃষি তথ্য সার্ভিস (এআইএস), বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন (বারটান) এবং বেসরকারি প্রতিষ্ঠান এসিআই এগ্রিবিজনেসের যৌথ সমন্বয়ে আয়োজিত এ মেলায় স্থান পেয়েছে মোট ১৪টি সুসজ্জিত স্টল। স্টলগুলোতে শোভা পাচ্ছে দেশীয় বিরল ও আধুনিক জাতের ফলের বৈচিত্র্যময় সম্ভার।

মেলাকে কেন্দ্র করে দর্শনার্থী ও ফল চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফল চাষ পদ্ধতি এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে মেলা প্রাঙ্গণে দিনব্যাপী কৃষিবিষয়ক তথ্যচিত্র ও ডকু-ফিল্ম প্রদর্শন করা হচ্ছে, যা আগতদের বাড়তি আকর্ষণ জোগাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo