পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে সুপারি চারা খেয়ে ফেলায় ২ ছাগলের পা বেধে খালে ফেলে হত্যা
পিরোজপুরের নেছারাবাদে সুপারি চারা খাওয়ায় দুইটি ছাগলের পা বেঁধে খালে ফেলে হ/ত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিচার দাবি করেছেন স্থানীয়রা।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের কৃষক মো. হালিম হাওলাদার। এ ঘটনায় তিনি রবিবার রাতে মৃত ছাগলগুলো সঙ্গে নিয়ে এসে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন।