শিরোনামঃ
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত বরিশালের নগর পিতা হওয়ার লড়াই: তপশিল ঘোষণার আগেই সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি বরিশালে অবৈধ অটোরিকশার পেটে যাচ্ছে প্রতিদিন ৬২ লাখ টাকার বিদ্যুৎ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে, অল্প পুঁজিতে ঘুরে দাঁড়াচ্ছেন প্রান্তিক কৃষক করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, বরিশালে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭ পিরোজপুরে সুপারি চারা খেয়ে ফেলায় ২ ছাগলের পা বেধে খালে ফেলে হত্যা নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গণপরিবহন পিংক বাস বরিশাল চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিল

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 18, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: ২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল

দেশজুড়ে বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় আগামী দিন দেশের ৪ বিভাগসহ তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানি বেড়ে আগামী ২৪ ঘণ্টায় দেশের ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সোমবার (১৭ আগস্ট) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

এতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর বরাতে পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২ দিন দেশের অভ্যন্তরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী এবং পরবর্তী একদিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় দেশের পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও গোমতী নদীর পানি সমতল আগামী একদিন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু কিছু স্থানে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন এসব নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। তবে উল্লেখিত সময়ে এসব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৩ দিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo