শিরোনামঃ
ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার বরিশালে চিপস চকলেট এর প্রলোভণ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ ঝালকাঠির ৫৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৫ নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ১০ দিনের সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তির দিনে মৃত্যু লাল শাপলার অপরূপ সৌন্দর্যে বদলে যাচ্ছে সাতলা বিলের পর্যটনচিত্র মাদক সেবন করায় ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 27, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

 

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানসহ বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৯টি কথিত ইয়াবা বড়ি, ২১ পুরিয়া গাঁজা এবং ৫৬ বোতল উইনসেরেক্স (কোডিন ফসফেট) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুর ১ টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মিডিয়া সেল।

বিএমপির মিডিয়া সেল জানায়, নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯টি কথিত ইয়াবা বড়ি, ২১ পুরিয়া গাঁজা এবং ৫৬ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় তিনজন, নিয়মিত ও আগের মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo