শিরোনামঃ
ভরিতে স্বর্ণের দাম কমল ৭ হাজার ১১৫ টাকা লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, ৫৪৭ মরদেহ উদ্ধার ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে মঠবাড়িয়ায় সুফল কোথায়, মিলছে না নিরাপদ পানি বরিশাল বিভাগের ছয় জেলার ‘তদারকি’ দুই প্রতিমন্ত্রীর হাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন এবার নতুন দায়িত্বে জহির উদ্দিন স্বপন ছেলের বটির কোপে মায়ের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন আমি (আল্লাহ) তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো কিছু ভয়-ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা বরিশালে বেঁদে পল্লীতে দুইগ্রুপের হা’মলা-ভা’ঙচু’র ও অ’গ্নি’সংযো’গ, আ’হ’ত ১৫

চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 28, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বাউফল থানা-পুলিশ। আজাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ খানের আপন ভাই।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুনের ভাই আবুল কালাম আজাদকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি চেকের মামলায় দন্ডপ্রাপ্ত আসামি। বরিশালের একটি আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৮ লাখ টাকা জরিমানা করেন। ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, হারুন-অর-রশিদ খান ববিতে ভিসি থাকাকালীন তাঁর আপন ভাই, বোন, ভাগ্নেসহ বাউফলের শতাধিক আত্মীয়কে নিয়োগ দিয়ে পারিবারিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন। আবুল কালাম আজাদ ভাইয়ের কারণে তৎকালীন সময়ে কেয়ারটেকার পদে নিয়োগ পেয়ে পদোন্নতিজনিত কারণে এখন প্রশাসনিক কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, তাঁর দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ ছুটি নেননি। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসেও আসেননি। কেন আসেননি, এখনো জানা যায়নি। এ ব্যাপারে ববির প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, তাঁরা প্রশাসনিকভাবে এ ধরনের কোনো তথ্য পাননি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo