শিরোনামঃ
বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত ১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

বরিশালে সড়ক দুর্ঘটনা বাসের হেলপার নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 14, 2022,
  • 316 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় রাকিব সরদার (১৬) নামে বাসের হেলপার এক হেলপার নিহত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। রাকিব গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী যাত্রীবাহী লোকাল বাস শাওন-সাগর আগৈলঝাড়ার ফুল্লশ্রী বাইপাস এলাকায় পৌছালে ঢাকা থেকে পয়সারহাটগামী বেপরোয়া গতির যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনকে সাইড দিতে গিয়ে পাশের জমিতে পড়ে যায়। এতে লোকাল বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বরিশালগামী লোকাল বাসটি বৃহস্পতিবার রাত ১টার দিকে জমি থেকে টেনে উদ্ধার করা হয়। পরে গাড়ির নিচে চাপা পড়া হেলপার রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিবের সুরতহাল রিপোর্ট তৈরি করে শুক্রবার সকালে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo