শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

২০৩০ সালে দুইবার রমজান পাবেন মুসলিমরা, যে কারণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 76 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ম ডেস্ক :: ২০৩০ সালে দুইবার রমজান পাবেন মুসলিমরা, যে কারণ

চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের বিরল সামঞ্জস্যের কারণে ২০৩০ সালে বিশ্বের মুসলিমরা একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পালন করবেন। প্রথম রমজান শুরু হবে বছরের শুরুতে জানুয়ারিতে এবং দ্বিতীয় রমজান শুরু হবে ডিসেম্বর মাসে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামি চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান সৌর ক্যালেন্ডারের মধ্যকার পার্থক্যই এই ঘটনাটির মূল কারণ। ইসলামি ক্যালেন্ডার চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করে গঠিত হওয়ায় একটি চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের, যা সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন কম। ফলে প্রতিবছর রমজান মাস গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আগের বছরের তুলনায় এগিয়ে আসে।

জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতদের মতে, ১৪৫১ হিজরি সনের রমজান মাস শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি। একই বছরের ২৬ ডিসেম্বর শুরু হবে ১৪৫২ হিজরি সনের রমজান। এর ফলে ২০৩০ সালে রমজান মাসের প্রথম ও শেষ দুই অংশই পড়বে একই গ্রেগরিয়ান বছরে। অর্থাৎ, ওই বছরে মোট ছয় দিন রমজান পড়বে ডিসেম্বর মাসে

বিশেষজ্ঞরা জানান, গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর নির্ভরশীল হলেও ইসলামি ক্যালেন্ডার পুরোপুরি চাঁদের গতিপথের ওপর ভিত্তি করে তৈরি। এই পার্থক্যের কারণেই ইসলামি মাসগুলো সময়ের সঙ্গে সঙ্গে চারটি ঋতুর মধ্য দিয়ে ঘুরে বেড়ায়।

এর আগে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাস পড়েছিল ১৯৯৭ সালে। ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটবে ২০৬৩ সালে।

এদিকে চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। স্থানীয় জ্যোতির্বিদরা জানিয়েছেন, ১৮ জানুয়ারি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। রজব মাসকে সাধারণত রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচনা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo