শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 24, 2026,
  • 110 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ম ডেস্ক :: রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

মুমিনের জীবনে রোগব্যাধি কেবল কষ্ট নয়, বরং তা কখনো আল্লাহর বিশেষ পরীক্ষা ও ভালোবাসার নিদর্শন।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।’ (সুরা আম্বিয়া: ৩৫)। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) বলেন, সুস্থতা-অসুস্থতা, সচ্ছলতা-দারিদ্র্য ও সুখ-দুঃখের মাধ্যমেই আল্লাহ বান্দাকে যাচাই করেন।

বাহ্যিকভাবে রোগব্যাধি যন্ত্রণাদায়ক মনে হলেও এটি মুমিনের গুনাহ মুক্তির মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, একজন মুসলমানের ওপর যে শারীরিক বা মানসিক কষ্ট আপতিত হয়—এমনকি তার দেহে একটি কাঁটা ফুটলেও, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। (সহিহ্ বুখারি: ৫৬৪১

অসুস্থতা কেবল গুনাহ মাফ করে না; বরং আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি করে। কখনো কখনো বান্দার জন্য জান্নাতে এমন উচ্চ মর্যাদা নির্ধারিত থাকে, যা সে আমল দিয়ে অর্জন করতে পারে না। তখন আল্লাহ তাকে রোগ বা বিপদে ফেলে ধৈর্য ধারণের তৌফিক দেন এবং সেই উচ্চ মর্যাদায় পৌঁছে দেন। (সুনানে আবু দাউদ: ৩০৯০)

এমনকি হাদিসে এসেছে, কিয়ামতের দিন সুস্থ মানুষেরা যখন বিপদে ধৈর্য ধারণকারীদের বিশাল প্রতিদান দেখবে, তখন তারা আফসোস করে বলবে—হায়! দুনিয়ায় যদি আমাদের শরীরের চামড়া কাঁচি দিয়ে কেটে টুকরা করে দেওয়া হতো (তবে আজ আমরাও এমন পুরস্কার পেতাম)। (জামে তিরমিজি: ২৪০২)

তবে মনে রাখতে হবে, অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা নবীজি (সা.)-এর সুন্নত। চিকিৎসার পাশাপাশি অটল বিশ্বাস রাখতে হবে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর ওপর। সুতরাং রোগ হলে হতাশ না হয়ে কিংবা আল্লাহকে দোষারোপ না করে সবর করতে হবে। জীবনের প্রতিটি ফয়সালা হাসিমুখে মেনে নেওয়াই প্রকৃত ইমানদারের পরিচয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo