শিরোনামঃ

আগামী ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 14, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আগামী ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। সে হিসেবে আগামী ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে

যদিও ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায়ও ২৬ আগস্ট ছুটি ছিল। তবে এসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকে। এদিকে, যেহেতু বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি, সেহেতু আগের নির্ধারিত তালিকায় থাকা ২৬ আগস্ট ছুটির দিন বহাল থাকছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। প্রধান আচার-অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে

মসজিদ, মাদরাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও কিয়ামের আয়োজন করা হয়। মহানবী (সা.)-এর বর্ণাঢ্য জীবন, তার সুমহান আদর্শ, শিক্ষা, সীরাত এবং মানবতার বার্তা নিয়ে ওয়াজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনেকে রাতে নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকির-আখগারের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেন। নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা হয়।

অনেক স্থানে এ দিনে মিলাদ উপলক্ষে তবারক বিতরণ, গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo