শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠিতে ২ জেলের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 1, 2023,
  • 380 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল এ কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন— উত্তর কিস্তাকাঠি এলাকার মৃত সিরাজউদ্দীন হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (৫০) ও একই এলাকার মৃত গণি হাওলাদারের ছেলে মো. আসিফ হাওলাদার (২২)।

ইউএনও অনুজা মন্ডল বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত আছে। এ নিয়ে জেলায় ১৬ জনকে ১ বছর ও ২ জনকে ১০ দিন করে মোট ১৮ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo