শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 26, 2026,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি: জেলার কৃষি খাতে সার ও বীজের সরবরাহ, মজুত, মূল্য এবং বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সজল চন্দ্রশীল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবীন্দ্রনাথ বিশ্বাস।

জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলার সার ব্যবসায়ী, ডিলার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন উপজেলায় সার ও বীজের বর্তমান মজুত পরিস্থিতি, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার ও বীজ পৌঁছে দেওয়া এবং কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো অনিয়ম বা অসাধু কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকল ডিলার ও সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত মূল্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপপরিচালক রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত সার ও বীজের কোনো বিকল্প নেই। কৃষকদের কাছে সঠিক সময়ে মানসম্পন্ন উপকরণ পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ব্যবসায়ী ও ডিলারগণ সার ও বীজ সরবরাহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা এ সভার আয়োজন করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo