শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

তিন নারী ফুটবলারকে ক্ষতিপূরণ দিয়েছে বাফুফে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 24, 2022,
  • 327 সংবাদটি পঠিক হয়েছে

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনে যাওয়া তিন নারী ফুটবলারের লাগেজ থেকে চুরি যায় ডলার-টাকাসহ মূল্যবান জিনিসপত্র। তিন নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামসুন্নাহার সিনিয়রের হারানো মুদ্রা ও জিনিসপত্র ফেরত না পেলে বাফুফে ক্ষতিপূরণের কথা দিয়েছিল। অবশেষে সেই কথা রাখল দেশের ফুটবল ফেডারেশন। নিজ উদ্যোগে তিন ফুটবলারের অর্থ ও ফোন তুলে দিয়েছেন বাফুফে মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।

নেপালে সাফ জিতে দেশে ফিরে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হোন কৃষ্ণা, সানজিদা ও শামসুন্নাহার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  লাগেজ থেকে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা হারান কৃষ্ণা ও সানজিদা। ৪০০ ডলার খোয়া যায় শামসুন্নাহারের। কৃষ্ণার লাগেজে ছিল সানজিদার ডলার। সেই টাকায় একটি আইফোন কেনার স্বপ্ন ছিল সানজিদার।

ডলার চুরির ঘটনায় মতিঝিল ও বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছিল বাফুফে। এরপরও টাকা ফেরত না নেওয়ায় বাফুফের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এসেছিল। আজ সেই ক্ষতিপূরণের অর্থ তুলে দেয়া হয় তিন ফুটবলারের হাতে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, নিজ থেকে মেয়েদের সেই ক্ষতিপূরণ দিয়েছেন মাহফুজা আক্তার কিরণ।

হারানো টাকার চেয়ে বেশিই অর্থ পেয়েছেন তিন ফুটবলার। আইফোন কিনে দেওয়া হয়েছে সানজিদাকে। শামসুন্নাহার পেয়েছেন ১ লাখ টাকা। হারানো অর্থের চেয়ে বেশিই দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo