শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

আর্জেন্টিনার সামনে মেক্সিকো, ঘুরে দাঁড়াতে পারবেন মেসিরা?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 26, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল। এবারের আর্জেন্টিনা দলটি হট ফেবারিট হিসেবেই বিশ্বকাপে পা রাখে। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে এবার লিওনেল মেসির হাত ধরে শিরোপা ছোঁবে আলবিসেলেস্তেরা, এমন স্বপ্ন সমর্থকদের।

সেই স্বপ্নযাত্রার শুরুতেই বড়সড় ধাক্কা। যে ম্যাচটি হেসেখেলে জেতার কথা আর্জেন্টিনার, সেই ম্যাচেই হেরেছে দুর্দান্ত ছন্দে থাকা স্কালোনির দল।

সৌদি আরব তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা জয়টি পেয়েছে আর্জেন্টিনার মতো প্রতিপক্ষকে হারিয়ে। ২-১ গোলের অপ্রত্যাশিত এক হারের পর অনেকটাই কোণঠাসা মেসি বাহিনী।

‘সি’ গ্রুপের চার দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আর্জেন্টিনার অবস্থান সবার নিচে। বিশ্বকাপে অঘটনের শিকার হওয়ার পর আর্জেন্টাইনদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন বাকি দুই ম্যাচে একটি হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে মেসিদের।

এমন কঠিন সমীকরণ মাথায় নিয়েই আজ মেক্সিকো-পরীক্ষায় নামছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ডের সঙ্গে। গোলপোস্টের নিচে গুলের্মো ওচোয়ার দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লেভানডোভস্কির দল। লেভানডোভস্কির একটি পেনাল্টি ঠেকিয়ে দেন ওচোয়া। আর্জেন্টিনার ভয়ংকর আক্রমণভাগের সামনে ওচোয়াই হতে পারেন বড় বাধা।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। মেক্সিকো তাদের বেশ পরিচিত প্রতিপক্ষ। দুই দল ম্যাচ খেলেছে ৩৫টি। এর মধ্যে আর্জেন্টিনার জয় ১৬টিতেই, ড্র ১৪ ম্যাচ। বাকি ৫ ম্যাচ জিতেছে মেক্সিকো।

এই প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে শতভাগ সাফল্য আর্জেন্টিনার। তিনবার দেখা হয়েছে দুই দলের। তিনবারই জিতেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-১ গোলে হারায় আর্জেন্টাইনরা।

আর দুই দলের সবশেষ দেখা হয়েছিল প্রীতি ম্যাচে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সে ম্যাচে লতারো মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকানদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা।

আজকের ম্যাচে তাই পরিষ্কার ফেবারিট লিওনেল মেসির দল। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়টা যে খুব দরকার আলবিসেলেস্তেদের!

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo