শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বাংলাদেশের তিন ক্রিকেটার পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, March 27, 2025,
  • 227 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকা, ২৭ মার্চ ২০২৫ (বাসস) : বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। ২০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। এ কারনে লিটন-রিশাদ-রানার পিএসএলে খেলা নিয়ে শঙ্কা ছিল।

লিটন ও রিশাদকে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেওয়া হলেও টুর্নামেন্টের মাঝামাঝি সময় খেলতে যাবেন রানা। কারণ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন রানা।

পিএসএলে লিটনকে করাচি কিংস, রিশাদকে লাহোর কালান্দার্স এবং রানাকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। প্রথমবারের মত কোন বৈশ্বিক টি-২০ লিগে খেলার সুযোগ রানার সামনে।

গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেও বিভিন্ন কারণে যাননি রিশাদ। পিএসএল দিয়ে বৈশ্বিক টি-২০ লিগ লিগে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী রিশাদের।

প্রথমবারের মত পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন লিটন। এর আগে আইপিএল, সিপিএল ও লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন তিনি।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটের ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে রানা, সিলভার ক্যাটাগরি থেকে লিটন এবং রিশাদ দল পায়।

ছয় দলের পিএসএলে চারটি ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ মে লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo