শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

দুই বিতর্কিত আম্পায়ার পরিচালনা করবেন বিশ্বকাপ ফাইনাল!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 12, 2022,
  • 294 সংবাদটি পঠিক হয়েছে

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয় আলোচিত ইস্যু সম্ভবত আম্পায়ারিং। বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ থেকে পাঁচ বলে ওভার; আম্পায়ারিং নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে।
এবার আসরের ফাইনালেও দেখা মিলবে দুই বিতর্কিত আম্পায়ারের।

আগামীকাল রোববার মাঠে গড়াবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। আর এই ম্যাচের জন্য আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি। এর দুই অনফিল্ড আম্পায়ারকে নিয়ে এরইমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। কারণ ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা আর দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।

এরাসমাস বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে নিশ্চিতভাবেই বিতর্কিত একজন। এ বিশ্বকাপেই বাংলাদেশ-ভারত ম্যাচে তুমুল বিতর্কিত হয়েছেন। বিরাট কোহলির ফেক ফিল্ডিং তিনি দেখেও না দেখার ভান করেন। আর কুমার ধর্মসেনা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাপক বিতর্কিত হয়েছিলেন। বিশেষ করে ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড-ইংল্যান্ড ফাইনালের শেষ ওভারে তিনি ওভার থ্রো থেকে ৬ রান দিয়েছিলেন ইংলিশদের! যা নিয়ে সেবার ব্যাপক সমালোচনা হয়েছিল।

এবার ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ধর্মসেনার স্বদেশী রঞ্জন মাদুগালে। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo