শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর মহারণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 7, 2022,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

 

ওয়ানডেতে বাংলাদেশ অনেকদিন ধরেই শক্তিশালী দল। তবে এবার মড়ার উপর খাঁড়ার ঘা কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একেতো অনাকাঙ্ক্ষিত হার তার সঙ্গে চোটের আক্রমণ।

লাল সবুজের শিবির যেন অসহায়। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে গেছে টাইগাররা। প্রতিপক্ষকে ৩০৪ রান টার্গেট দিয়েও বেঁধে রাখতে পারেনি। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে সমতা আনতে তামিম বাহিনীর আজ জয়ের বিকল্প নেই।

তবে স্পিন কোচ রঙ্গনা হেরাথ মনে করছেন তার শিষ্যরা ঘুরে দাঁড়াবে। খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবে, দলের সদস্য হিসেবে এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমি। তবে ব্যাপারটা (হলো), কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমি নিশ্চিত ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে।

প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে তিনশ পেরিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ইনোসেন্ট কাইয়া-সিকান্দার রাজা বুঝিয়ে দিয়েছেন হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে এই রান পর্যাপ্ত ছিল না। সঙ্গে বাংলাদেশ শিবিরে একজন বাঁহাতি স্পিনারের অভাব ছিল। সেই আক্ষেপও ঝরেছে গুরু হেরাথের কণ্ঠে।

হেরাথ বলেন, এখন অবশ্যই চিন্তা করলে মনে হয় (দলে বাঁহাতি স্পিনার থাকলে ভালো হতো)। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটিকে ভুল বলব না। কারণ, যদি আগে বোলিং করতাম। তাহলে ভিন্ন হতো। পরের ম্যাচের আগে কম্বিনেশন কী হবে, সেটি ভাবতে হবে।

স্পিন বোলিং কোচ হিসেবে দলে স্পিনারদের চাই আমি। তবে প্রতিপক্ষ, দলের কম্বিনেশনের কথাও ভাবতে হবে। তবে আমি নিশ্চিত তাইজুল বা নাসুম ভবিষ্যতে অবশ্যই সুযোগ পাবে এবং ভালোও করবে’-আরও যোগ করেন হেরাথ।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo