শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 9, 2022,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

 

রোহিত শর্মাকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। সাম্প্রতিক বেশ কিছু সিরিজে বিশ্রামে ছিলেন তিনি।

সোমবার ১৫ জনের যে দল বেছে নিয়েছেন নির্বাচকরা, তাতে চমকও রয়েছে। নেয়া হয়েছে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোইয়ের মতো তরুণ ক্রিকেটারকে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও সুযোগ পেয়েছেন।

চোটের কারণে দল থেকে ছিটকে গেছে অভিজ্ঞ পেসার যশপ্রীত বুমরাহ।

রোহিতের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। ঋষভ পন্ত আর দীনেশ কার্তিক যে কেউ সামলাবেন উইকেট রক্ষকের দায়িত্ব। টপ অর্ডারে সূর্যকুমার যাদব, দীপক হুদারা থাকছেন যথারীতি। ফিনিশিংয়ে আছে রবীন্দ্র জাদেজা।

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, যুবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, ভুবেনশ্বর কুমার, আভেশ খান। এছাড়াও রিজার্ভ বেঞ্চিতে আছেন, শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, দীপক চাহার।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo