শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

চোট নিয়ে পিএসএল থেকে ফিরলেন ইমন, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তো

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 12, 2026,
  • 55 সংবাদটি পঠিক হয়েছে

চোট নিয়ে পিএসএল থেকে ফিরলেন ইমন, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তো

অনলাইন ডেস্ক ::: বিসিবি থেকে পাওয়া অনাপত্তিপত্র অনুযায়ী প্রথম দফায় আগামী ২১ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল পারভেজ হোসেন ইমনের। তবে কাধের চোট পাওয়ায় এক সপ্তাহ আগেই ফিরতে হয় তাকে। দেশে ফেরার পর তার চোট পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিওরা। এরপর আশার কথা শুনিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ বিশ্বাস।

জাগো নিউজকে তিনি বলেন, ‘পাকিস্তানে ওরা আঘাত পাওয়ার ৩-৪ দিন পর স্ক্যান করেছিল। আর আমরা আজকে দেখেছি তাকে (ইমন)। তেমন মেজর কোনো সমস্যা নেই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ এপ্রিল। তার আগেই ইমন খেলার জন্য সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন দেবাশীষ। তিনি বলেন, ‘আশা করছি সে (ইমন) এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে। আমাদের প্ল্যানই এটা (নিউজিল্যান্ড সিরিজের আগে ইমনে সুস্থ করে তোলা।’

এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ইমন। প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হয় তাকে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo