শিরোনামঃ
আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ কুপপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশাল কীর্তনখোলা নদীর তীরে গভীর রাতে তেল চুরির মহোৎসব, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট খাল খনন শেষে ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও বরিশালে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছে বরিশাল মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, ঝড়লো আরো এক প্রান বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 8, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ

 

চলতি আগস্টে বঙ্গোপসাগর এলাকায় একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড়ের পাশাপাশি এক থেকে দু’টি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে।

তবে আগস্টে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশে এক থেকে দু’টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে এবং মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া আগস্ট মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo