শিরোনামঃ
ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র হাসপাতাল আছে চিকিৎসা নেই, চরম সংকটে গাজায় স্বাস্থ্যসেবা আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই তিন তরুণীর সাথে চুটিয়ে প্রেম, বিএম কলেজ ছাত্রকে পিটিয়ে পুলিশে সোপর্দ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম রাতের আঁধারে শিয়ালের আক্রমণে আহত বেশ কয়েকজন, জেলাজুড়ে আতঙ্ক ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট যুবক, মরদেহ সড়কে ফেলে পালাল সফরসঙ্গীরা মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: ডা. জাহেদ পাঁচ ইংলিশ ক্লাবের নজরে বার্সেলোনার মার্ক কাসাদো

হিজলায় মেঘনা তীরে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 24, 2026,
  • 15 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: হিজলায় মেঘনা তীরে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীরে ভেসে আসা কিশোরীর মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতের নাম রোজামনি (১৫)। সে ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের মো. জাফর হোসেন ও রুনা বেগমের মেয়ে।

নিহতের মামা মো. মাইনুল ইসলাম আজ রোববার বেলা ২টার দিকে হিজলা নৌ পুলিশ ফাঁড়িতে পৌঁছে ভাগনির মরদেহ শনাক্ত করেন।

সূত্রে জানা গেছে, ২০ আগস্ট দিবাগত রাতে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেয় রোজামনি। রাত আনুমানিক ১টার দিকে হরিণাপুর ফেরিঘাট এলাকায় অসাবধানতাবশত লঞ্চ থেকে নদীতে পড়ে তলিয়ে যায় সে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দা ও মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা বাউশিয়া এলাকায় নদীর তীরে সিসি ব্লকের সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখেন। পরে তাঁরা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনেরা ফাঁড়িতে পৌঁছে পরিচয় শনাক্ত করেন।

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, কিশোরীর মামা মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo