শিরোনামঃ
বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে নগরীতে হারিকেন মিছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ বরিশালের উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল নলছিটিতে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৬০০তম টেস্টে ভারত, সামনে ফাইনালের স্বপ্ন সকালে না দুপুরে, কখন পেট ভরে খাওয়া ভালো, যা জানালেন পুষ্টিবিদ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 14, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মন্ত্রিসভা এবং বিএনপি মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দলের স্থায়ী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় দলীয় ও মন্ত্রিসভার পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয়। দলীয়ভাবে প্রার্থিতা চূড়ান্ত করার পরই তার মনোনয়নপত্র জমা দেয়া হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। তবে একাধিক প্রার্থী থাকায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের দায়িত্বে থাকা তার মন্ত্রণালয়ের পদ- এই তিনটি গুরুত্বপূর্ণ পদে শূন্যতা তৈরি হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo